১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদকচক্রের নেতা’ আখ্যা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‌‘‘অবৈধ মাদকচক্রের নেতা’’ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেওয়া ‘‘বড় অঙ্কের অনুদান ও ভর্তুকি’’ যুক্তরাষ্ট্র বন্ধ করবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা; যা মৃত্যু, ধ্বংস ও বিশৃঙ্খলা ডেকে আনছে।’’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে মাদক উৎপাদনকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আজ থেকে কলম্বিয়াকে কোনও ধরনের অর্থ প্রদান কিংবা ভর্তুকি আর দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   শক্তি হারাচ্ছে মিয়ানমারের জান্তা : থাই প্রধানমন্ত্রী

পেত্রো তার দেশে বিপুল পরিমাণ মাদক উৎপাদনে উৎসাহ দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের বিষয়ে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত কলম্বিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্পের আবার ক্ষমতায় ফেরার পর থেকে বোগোটা ও ওয়াশিংটনের সম্পর্কের অবনিত ঘটেছে। গত মাসে নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণ এবং মার্কিন সৈন্যদের ট্রাম্পের নির্দেশ না মানার জন্য পেত্রো আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে।

গত বছর কলম্বিয়ার কোকা চাষাবাদের অঞ্চলে ব্যাপক সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মাদকের উৎপাদন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন পেত্রো। কিন্তু তার এই নীতি তেমন ফলপ্রসূ হয়নি।

আরও পড়ুনঃ   মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের রেকর্ড

ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি কলম্বিয়ার রাজনৈতিক নেতৃত্বকে দেশে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দায়ী করেন।

এমনকি গত মাসে কলম্বিয়াকে মাদকবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ঘোষণা দেয় ওয়াশিংটন। এই সিদ্ধান্তের ফলে দেশটি যুক্তরাষ্ট্রের শত শত মিলিয়ন ডলারের সামরিক সহায়তা হারাতে পারে।

সূত্র: রয়টার্স, এপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

৩

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

৭

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

৮

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৯

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১০

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

১২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

১৩

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

১৪

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১৬

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৯

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

২০

Design & Developed by: BD IT HOST