১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী দীপিকা!

অনলাইন ডেস্ক : ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী দীপিকা কক্করের। বিয়ের পর থেকে অনেক বিতর্কে জড়িয়েছেন হিন্দি ছোট পর্দার এই নায়িকা। তার প্রাক্তন স্বামীকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে অনেক আলোচনাই উঠে এসেছিল। সব সময় নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি পোস্ট করেছেন দীপিকার স্বামী শোয়েব, তা দেখে মন খারাপ অনুরাগীদের। গুরুতর অসুস্থ অভিনেত্রী। পেটে একটি টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে সেই টিউমার বার করতে হবে। উদ্বিগ্ন হয়েই এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

আরও পড়ুনঃ   ধর্ষকদের জন্য ভয়ংকর শাস্তির দাবি শুভশ্রীর

অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসককে দেখানো হলে তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন, যা খেয়ে অভিনেত্রীর পেটের ব্যথা সেরেও গিয়েছিল। কিন্তু কয়েক দিন বাদেই আবার যন্ত্রণা শুরু হয়। তখনই সব ধরনের টেস্ট করানো হয়েছিল তার। সেখানেই ধরা পড়ে, নায়িকার পেটে একটি বড় টিউমার রয়েছে।

ভিডিওতে শোয়েব বলেছেন, ‘দীপিকার লিভারের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে, যার আয়তন একটি টেনিস বলের থেকেও বড়। এই খবরটা শুনে আমরা খুবই অবাক। কী ভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না।’

আরও পড়ুনঃ   রোদে পুড়লে ট্যান হবে এটাই স্বাভাবিক : সুনেরাহ

স্ত্রীর এই শারীরিক অবস্থা, বাড়িতে ছোট ছেলে, খুব ভয় পেয়েছেন শোয়েব। প্রথমে তারা টিউমারের কথা শুনে ভেবেছিলেন হয়ত তা ক্যানসারের দিকে মোড় নিতে পারে। কিন্তু রিপোর্ট আসার পর আশ্বস্ত হয়েছেন তারা। কিন্তু শোয়েবের এখন অন্য চিন্তা। ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে। দীপিকা হাসপাতালে থাকাকালীন ছোট ছেলেকে কী ভাবে সামলাবেন তিনি, তা ভেবেই রাতের ঘুম উড়েছে অভিনেতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST