১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টার : দেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনের সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কটি দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার গাড়িগুলো চলাচলের অনুমতি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

আরও পড়ুনঃ   হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

তারা করোনার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানান। আন্দোলন চলাকালে সেখানে পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় এই বলে যে, বিষয়টি গুরুত্বসহকারে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে। এছাড়া আগামী ১৯ জুন একটি গুরুত্বপূর্ণ সভা আছে। সেই সভায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি উত্থাপন করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। তবে শিক্ষার্থীরা বলেছেন, ১৯ জুন তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তারা আন্দোলনে যাবেন।

আরও পড়ুনঃ   সাকিব-মুস্তাফিজের কল্যাণে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এই মূহুর্তে করোনা পরিস্থিতি পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় আসেনি। তারপরও বিভিন্ন বোর্ডেই শিক্ষার্থীরা এ দাবি নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ তো বোর্ড দেয় না। আমরা শিক্ষার্থীদের বলেছি, পরিস্থিতি যদি সে রকম হয় সরকার নিশ্চয় সেটা বিবেচনা করবে। এছাড়া তো আমাদের কিছু বলার নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST