১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর এবং বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। ঈদের দিন তুলনামূলকভাবে পর্যটক কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ নানা বয়সী পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। মেতেছেন ঈদের আনন্দে।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান দাবি করছেন, ঈদ এবং বৈশাখের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের অধিক পর্যটকের সমাগম হবে। এই মুহূর্তে আমাদের সমিতির অন্তর্ভুক্ত সকল হোটেলের রুম শতভাগ বুকিং। অনেক পর্যটক রুম চাইলেও দিতে পারছি না। পর্যটক আরও বাড়বে। কারণ একদিন পর পহেলা বৈশাখ। ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে আমরা কয়েকশ কোটি টাকার ব্যবসার আশা করছি।

আরও পড়ুনঃ   পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে সৈকত ঘুরে দেখা গেছে, সারা দেশ থেকে আসা পর্যটকরা সাগরের নোনাজলে গোসলে নেমেছেন। কেউ ওয়াটার বাইক নিয়ে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। কেউ রোদ থেকে বাচঁতে কিটকটে (চেয়ার-ছাতা) গা এলিয়ে দিগন্ত ছোঁয়া নীল জলরাশিতে মজে আছেন।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব বলেন, সকাল থেকে পর্যটককের সমাগম বাড়ছে। এটি সন্ধ্যার দিকে লাখ পার হবে। কোনো পর্যটক হয়রানি হলে সেটি অভিযোগ সহকারে নিয়ে ম্যাজিস্ট্রেট স্যার ব্যবস্থা নিচ্ছেন।

হোটেল বে কুইনের ম্যানেজার এনাম বলেন, আজ থেকে টানা কয়েকদিন রুম বুকিং আছে। অনেক পর্যটক রুম চাইলেও দিতে পারছি না। আগামীকাল থেকে এই পর্যটক আরও বাড়বে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক নোমান বলেন, পরিবার নিয়ে ছুটি কাটাতে কক্সবাজারে এসেছি। আমি তারকা মানের হোটেল ওশানপ্যারাডাইসে উঠেছি। প্রথমে নোনা জলে শরীরটা ভিজিয়ে নিতে সৈকতে আসলাম। অনেক ভালো লাগছে। নিরাপত্তাও বেশি।

আরেক পর্যটক দিলদার বলেন, সকালে কক্সবাজারের কলাতলীর ডলফিন মোড়ে নেমেছি। হোটেল বুকিং না দিয়ে আসায় রুম পেতে একটু ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরও ভালো লাগছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সকাল থেকে আমরা মাঠে আছি। পর্যটক হয়রানির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছি। হোটেল-রেস্তোরাঁগুলোতে আমরা নিয়মিত মনিটরিং করছি। এখনো পর্যটকদের খাবার নিয়ে অভিযোগ ওঠেনি। আমরা সব সময়ই মাঠে আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST