২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন।

আজ ২২ ডিসেম্বর সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন।

তিনি বক্তব্যে বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে এবং জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   দুইদিন জনসংযোগ করবে রাবির কোটা সংস্কার আন্দোলনকারীরা

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক বসবাসের অনুপযুক্ত হয়ে পরে। এই প্রতিকূলতার মধ্যে থেকেও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছিলেন।

রাজপাড়া থানার এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি’র পুলিশ কমিশনার একটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশ দেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদানের পর মহানগর পুলিশের সার্বিক কল্যাণ, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে আবাসন সংকট নিরসনে আজ রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ভবনটি পরিদর্শন করেন। উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে রাজপাড়া থানার সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST