১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে কটাক্ষের শিকার জাহ্নবী!

অনলাইন ডেস্ক : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ‘ফুল অ্যাটেন্ডেস’। রাত পোহালেই বিয়ে তার আগে বুধবার রাতে আন্তেলিয়ায় তাদের মঙ্গলকামনায় শিবশক্তি পুজোর আয়োজন করা হয়েছিল।

যেখানে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় গোটা বলিউড। অমিত ত্রিবেদীর কণ্ঠে ‘নমো নমো’ গানেই জমে ওঠে ভক্তির আসর। গোটা দেশের নজর বর্তমানে এই মেগাবাজেট বিয়ের দিকে। প্রশংসার পাশাপাশি কটাক্ষ-চর্চারও অন্ত নেই অবশ্য! এবার আম্বানিদের রেড কার্পেটে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন জাহ্নবী কাপুর।

আরও পড়ুনঃ   তারকা সন্তান হয়েও বলিউড নিয়ে যে ভয় ছিল অনন্যা পাণ্ডের

বুধবার আন্তেলিয়ার শিবশক্তি পুজোয় ‘প্রেমিক’ শিখর পাহাড়িয়ার হাত ধরে হাজির হয়েছিলেন শ্রীদেবী কন্যা। এদিনের অনুষ্ঠানের জন্যও ভিন্ন ট্র্যাডিশনাল লুকে দেখা গেল জাহ্নবীকে।

পরনে ফ্যাশন ডিজাইনার অনমিকা খান্নার বহুমূল্য মাল্টিকালার এমব্রয়ডারি লেহেঙ্গা। গোটা পোশাকে মিররওয়ার্ক। তার সঙ্গে মানানসই গয়না। আন্তেলিয়ার রেড কার্পেটে জাহ্নবী কাপুরের এই ‘লক্ষ টাকার লুক’ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর ছবি ভিডিও প্রকাশের পরে। অনুরাগীরা বেশ সমালোচনা করেছে। তাদের কথায়, ‘সিনেমার পর্দার থেকেও তো আপনাকে বেশি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়।’ তবে একাংশ আবার জাহ্নবীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বা আবার অভিনেত্রীর প্রেমিক শিখরের দায়িত্বজ্ঞান দেখেও প্রশংসায় ভরিয়ে দিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

বুধবার তারকাখচিত শিবশক্তি পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত, রণবীর সিং, অনন্যা পান্ডে, সস্ত্রীক অ্যাটলি কুমার, সানায়া কাপুর, মানুষী চিল্লার, কৈলাস খের, মহেন্দ্র সিং ধোনি এবং তার স্ত্রী সাক্ষী।

অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদের জন্য প্রসাদও পাঠালেন নীতা আম্বানি। এদিন নরনারায়ণ সেবাও দেন আম্বানিরা। রাত পোহালেই শুক্রবার শুভলগ্নে বিয়ের অনুষ্ঠান। সেই প্রেক্ষিতেই এখন নিত্যদিন আন্তেলিয়ায় বলিউড তারকাদের আনাগোনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST