৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আগামী ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহজুড়েই সারাদেশে টানা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ   বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম দিন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

দ্বিতীয় দিন শনিবার (৪ অক্টোবর) একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তৃতীয় দিন রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, তবে সারাদেশে বৃষ্টি চলমান থাকবে।

চতুর্থ দিন সোমবার (৬ অক্টোবর) ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি পঞ্চম দিন মঙ্গলবার (৭ অক্টোবর) অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   তানোর থানা, ভূমি অফিসসহ স্কুল পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ অক্টোবর থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে— এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST