৩১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

মানিকদহ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ছবি : প্রতিনিধি

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন- ‘কয়েকজন মুখোস পরে ধান ক্ষেত, ‘পাঠ ক্ষেত দিয়ে হুক্কাহুয়া করেন আর তারেক রহমানকে বিদায় করবেন’। ‘হায়রে – ‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’। ‘আপনারা ‘দূরে বইস্যা হুক্কাহুয়া করেন’। ‘আমরা প্রস্তুত আছি, আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে’।

শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ এ.এস.একাডেমির স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   ‘সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির’

প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’

প্রধান অতিথি আরও বলেন, ‘কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’। ‘কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি’। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানিকদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, কৃষকদল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম.তৈমুর লং, বিটু মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মুন্সী,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুনঃ   ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে নানান শ্লোগান দেন। কর্মী সমাবেশে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৪

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৫

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৬

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

৮

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৯

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১১

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১২

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৫

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৭

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৮

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৯

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST