১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিসির বিবৃতি নিয়ে আপত্তি পাকিস্তানের

অনলাইন ডেস্ক : অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। এরই মাঝে পাকিস্তানের এক বিমান হামলায় গতকাল (শুক্রবার) স্থানীয় তিন ক্রিকেটার নিহতের কথা জানিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুতে গতকাল একটি বিবৃতি দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সেই বিবৃতির জবাব দিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা। সেই বিবৃতিকে বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট হিসেবে মন্তব্য করেছে পাকিস্তান।

আরও পড়ুনঃ   গণমাধ্যম পুলিশ কর্মকর্তাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করছে

বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে যে তিনজন ‘আফগান ক্রিকেটার’ এক ‘বিমান হামলায়’ নিহত হয়েছেন। এই দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপন করেনি আইসিসি।’

আইসিসির বক্তব্য সংশোধনের আহ্বান জানিয়ে তারা বলেছেন, ‘পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এবং আইসিসির বক্তব্য অবিলম্বে সংশোধনের আহ্বান জানাচ্ছে।’

আরও পড়ুনঃ   ১৭ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি, কয়েকশো কোটি টাকার মালিক

আইসিসির চেয়ারম্যান জয় শাহর দেওয়া ব্যক্তিগত মন্তব্যেরও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। তার দাবি, ‘এরপর এসিবি যে বিবৃতি দেয়, তাতেও কোনো নতুন তথ্য বা প্রমাণ না থেকে মূলত আইসিসির বক্তব্যকেই প্রতিধ্বনি করা হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST