২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বিদেশি নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে। মূলত যারা আমেরিকান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, হামলা, ঘরোয়া সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধে জড়ালে ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে।

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, “ভিসা হচ্ছে একটি সুযোগ, অধিকার নয়। আইন ভাঙলে এই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।”

আরও পড়ুনঃ   সম্পর্কে নতুন মোড়, নিউইয়র্কে হতে পারে ইউনূস-শেহবাজ বৈঠক

তারা আরও জানিয়েছে, দেশে বা বিদেশে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ইমিগ্রেশন শাস্তির মুখে পড়তে হবে।

এনডিটিভি বলছে, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি আরও জোরালো করছেন। তার লক্ষ্য হলো, যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে অপরাধে জড়াচ্ছেন, তাদের দ্রুত বিতাড়ন করা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ইউএনএইচসিএইচআর’র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষকে দেশছাড়া করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য আইন অনুযায়ী, চুরি, দোকানদারি থেকে মাল সরানো, প্রতারণা, ডাকাতি বা বাড়িতে চুরির মতো অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এসব অপরাধে সাজা নির্ধারণ হয় চুরি করা জিনিসের মূল্য ও অপরাধের ধরন অনুযায়ী।

আরও পড়ুনঃ   বাণিজ্যিক বিমান দুর্ঘটনার জন্য নিরাপত্তা পরিষদে রাশিয়া, ইউক্রেনের অভিযোগ

বেশিরভাগ অঙ্গরাজ্যে দোকানমালিকদের শপলিফটারদের আটক করার অধিকার রয়েছে। একইসঙ্গে, দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান চাইলে বিচারিকভাবে ক্ষতিপূরণের দাবিও করতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, এমনকি যেসব অপরাধকে অনেকেই ‘তেমন কিছু না’ বলে মনে করেন, সেগুলোরও ভয়াবহ পরিণতি হতে পারে ইমিগ্র্যান্টদের জন্য। এর মধ্যে ভিসা বাতিল, বহিষ্কারের নির্দেশ এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবেশ নিষেধের মতো বিষয়ও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST