২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শনিবার (২১ নভেম্বর) সকালে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে নগরীর ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্বোধন করেন।

স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২১ নভেম্বর) সকাল দশটায় রাজশাহী হড়গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আশ্বাসবাণী শোনান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়নের পেছনে দক্ষ প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মন্ত্রী বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক কর্মবাজারে কাজের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

আইডিইবির অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সম্ভাব্য জায়গা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   যৌক্তিক ব্যাখ্যা না দিলে বন্ধই থাকবে ফেসবুক-টিকটক : পলক

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।

আইডিইবির জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এবং জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আইডিবি চত্বরে পতাকা উত্তোলন, আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST