২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সময় অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যারা দেশের অর্থ লুটপাট করেছে, পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িত, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে, আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

প্রতিমন্ত্রী রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ৮ম জাতীয় সম্মেলন-২০২৬, ঢাকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজগুলা করে গেছে, যেসব গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট করেছে, গুম করেছে, সেগুলার বিচার আগে হোক, সেগুলার জবাব দিক।তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান, আদালত যেই রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন হোক, তারপরে দেখা যাবে আপনাদের সংগঠনকে কোন পর্যায়ে বাংলাদেশের জনগণ দাঁড় করায়।
তিনি বলেন, হত্যা করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছে। তারা কী উদ্ধার করবেন, তা বাংলাদেশের জনগণের জানা আছে।
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকরাও এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। তিনি ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে আলোচনা করে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ   চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক বাছির জামাল, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST