২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

অনলাইন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮।

রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

আরও পড়ুনঃ   চলমান থাকবে ড. ইউনূসের সাজা

জানা যায়, বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি এবং ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী। বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd এই লিংকে প্রবেশ করে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   পানির নিচে নিউমার্কেট, কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST