২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামীর বাড়িতে রাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক : গত ১৯ জুন শ্বশুরবাড়িতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাদিয়া আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরদিন সকালে খবর পেয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে। আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় এ ঘটনা ঘটে।

সাদিয়া আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার ফায়েজ ভূঁইয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে স্থানীয় ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার আব্দুর রবের ছেলে আজিজুল ইসলামের (ফুফাতো ভাই) সঙ্গে বিয়ে হয় সাদিয়া আক্তারের। আজিজুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিয়ের পর থেকে শাশুড়ি খোদেজা বেগম সাদিয়ার ওপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। স্বামী আজিজুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুবাদে বিভিন্ন এলাকায় থাকতেন। এ কারণে সাদিয়া অধিকাংশ সময় বাবার বাড়িতেই থাকতেন। তাদের দাম্পত্য জীবনে সাফুয়ান নামে ৯ মাসের একটি সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

মৃতের বাবা ফায়েজ ভূঁইয়া বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ দিচ্ছে কিন্তু এসে দেখি তার হাত ও গলায় অনেক মারধরের আঘাত এবং তার ঘরের বিভিন্ন স্থানে ভাঙচুর করা। আমি মৃত্যুর আসল কারণ জেনে এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনার পর থেকে সাদিয়ার শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। আড়াইহাজার থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আহসানউল্যাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুনঃ   নগরীতে স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি কাজী রবিউল আলম বলেন, সাদিয়া আক্তারের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলে। স্নাতক প্রথম বর্ষ পরীক্ষায় সিজিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরে কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কিছুদিন পর খোঁজ নিয়ে জানতে পারি তার বিয়ে হয়ে গেছে। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কখনোই কাম্য নয়। বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী সাদিয়ার মৃত্যুর সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST