১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘সমর্থন’ ও বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে নামছে ভারত

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ যত সামনে গড়াচ্ছে, তত রোমাঞ্চ বাড়ছে দলগুলোর মাঝে। কেউ সুপার এইটে ওঠার অপেক্ষায়, কেউবা মিলাচ্ছে সমীকরণ। এখন পর্যন্ত দুটি দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে, আর বিদায় নিশ্চিত করেছে ওমান ও নামিবিয়া। সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে রাতে মাঠে নামছে ভারত ও যুক্তরাষ্ট্র। এই ম্যাচটির দিকে নজর রয়েছে পাকিস্তানের, টুর্নামেন্টে টিকে থাকতে হলে তারা জয় চাইবে ভারতের।

ইতোমধ্যে অনুষ্ঠিত সমান দুটি করে ম্যাচ জিতেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এর আগে ক্রিকেটের কোনো ফরম্যাটেই কখনও দেখা না হওয়া দল দুটি প্রথমবারের মতো পরস্পরের মোকাবিলা করবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। খেলা চলাকালে বৃষ্টি বাগড়া দিতে পারে বলে আবহাওয়া বার্তায় জানা গেছে। বৃষ্টির কারণে খেলা না হলে কপাল পুড়বে পাকিস্তানের, কারণ দুই ম্যাচ হেরে যাওয়ায় তাদের সামনে সুযোগ রয়েছে সর্বোচ্চ চার পয়েন্ট পাওয়ার। যুক্তরাষ্ট্র এক পয়েন্ট পেলেই সেটিকে টপকে যাবে।

আরও পড়ুনঃ   বাগমারায় মচমইলহাটে অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করে হাটসেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

এর আগে আজ (বুধবার) সকালে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। যার কারণে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে লঙ্কানদের। যদিও কাগজে-কলমের কিছু হিসাব বাকি। ম্যাচটির ভেন্যু ছিল ফ্লোরিডায়। সেখান থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে নিউইয়র্কে খেলতে নামবে ভারত-যুক্তরাষ্ট্র। সেখানেও কি একই দৃশ্য দেখা যাবে? আবহাওয়ার খবর কিছুটা তেমনই ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টির কারণে গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।

ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর ওই সময় নাসাউ কাউন্টি স্টেডিয়াম এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ১০টার পর যা দাঁড়াবে ৩৭ শতাংশে। বেলা বাড়ার পর বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। ১টার পর ফের খানিকটা বেড়ে হবে ১৮ শতাংশ। ২টা থেকে ৪টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৩২ শতাংশ। অর্থাৎ, খেলা চলাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।

আরও পড়ুনঃ   জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজ সকাল থেকেই নিউইয়র্কেল আকাশ মেঘলা থাকবে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় ভুগতে হতে পারে ক্রিকেটারদের। বেলা বাড়লে অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়বে। কিন্তু ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাবে না। ফলে খেলা হলেও ঠান্ডা পরিবেশে খেলতে হবে দু’দলকে।

যদি ভারত-আমেরিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে দু’দলই পৌঁছে যাবে সুপার এইটে। কারণ, সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হবে ৫। কানাডা সর্বোচ্চ ৪ পয়েন্ট পেতে পারে। আয়ারল্যান্ডও ৪ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানও পরের ম্যাচ জিতলে ৪ পয়েন্টে পৌঁছাবে। আবার যুক্তরাষ্ট্র যে ফর্মে আছে, তারা ভারতকে হারিয়ে অঘটন ঘটালেও অবাক হওয়ার কিছু থাকবে না। এক্ষেত্রে পাকিস্তানের অপেক্ষা বাড়ার পাশাপাশি ভারতের শেষ ম্যাচে কানাডাকে অবশ্যই হারাতে হবে। তবে ভারত জিতলে, বিদায় নিশ্চিত বাবর আজমদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST