১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এইডসের খবরে বিব্রত মমতাজ

অনলাইন ডেস্ক : সম্প্রতি বিদেশ ঘুরে নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতেও অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন এই শিল্পী। দেশেও ফিরেছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ওঠে, এইডসে আক্রান্ত হয়েছেন এই গায়িকা!

সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি মমতাজের কানে পৌঁছায়। পরে এ নিয়ে মুখ খোলেন ফোক সম্রাজ্ঞী।

মমতাজ জানান, এইডস হওয়ার গুজব নিয়ে বিব্রত তিনি। বলেন, ‘এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার। শুনলাম, আমার নাকি এইডস হয়েছে! বিষয়টি বিব্রতকর।’

আরও পড়ুনঃ   কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

এই গুণী শিল্পী আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’

আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে আসছেন মমতাজ। ঈদের পরেও আবার স্টেজ শোতে অংশ নিতে বিদেশ যাচ্ছেন তিনি। দুবাইতে গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেবেন এই শিল্পী।

আরও পড়ুনঃ   সোহম, মধুমিতাদের প্রতি কৃতজ্ঞ পরীমণি

কিছুদিন আগে নাতনিকে সঙ্গে নিয়ে ‘বুঝলে নাকি বুঝপাতা’ গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। যা ভাইরাল হয় নেটদুনিয়ায়।

মমতাজ বেগম বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

৪

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

৫

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

৬

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

৭

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

৮

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

৯

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১১

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১২

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১৩

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

১৪

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১৫

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

১৬

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৭

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৮

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১৯

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

২০

Design & Developed by: BD IT HOST