
মোহা. আসলাম আলী, বাঘা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর বাঘা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আমির হিসেবে শিক্ষক মোঃ ইউনুস আলী, সেক্রেটারী মাও. হাবিবুর রহমান ও সহ:সেক্রেটারী মোঃ সবুজ মাহমুদকে মনোনীত করা হয়েছে। অপরদিকে বাঘা পৌরসভা শাখার নবগঠিত এই কমিটিতে আমির হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষক মাও.মো. ইমাজ উদ্দিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম। এছাড়া সহ:সেক্রটারী শিক্ষক সামসুজ্জোহা জুয়েল ও নায়েবে আমীর শিক্ষক আব্দুর রাজ্জাককে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি বাঘা উপজেলা জামায়াতের এক সাংগঠনিক সভায় ও রুকনদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এ সময় উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির নেতৃত্বে বাঘা উপজেলা ও পৌরসভা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
নবনির্বাচিত নের্তৃবৃন্দ উপজেলা ও পৌর সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST