১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

পাঁচ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল।

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজের কমনরুমের বিভিন্ন সমস্যা দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে কমনরুমের অভ্যন্তরীণ কাঠামো মেরামত, নতুন করে রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন চেয়ার, টেবিল ও বেঞ্চ স্থাপন এবং পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ   সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে : তারেক রহমান

এ ছাড়া মানসম্মত ও পর্যাপ্তসংখ্যক ক্যারম বোর্ড সরবরাহ, কমনরুমে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং সংলগ্ন শৌচাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সচেতনতা বাড়াতে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ‘কলেজ ইনডোর গেমস টুর্নামেন্ট’ আয়োজনের দাবিও রয়েছে স্মারকলিপিতে।

আরও পড়ুনঃ   ওসমান হাদির জানাজা সম্পন্ন

রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, শিক্ষার্থীদের অবসর কাটানো, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের জন্য কমনরুম গুরুত্বপূর্ণ। এর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST