২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

স্টাফ রিপোর্টার, বাঘা: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে বাঘা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার তাকি ফয়সাল তালুকদার এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ‘আমার ছেলে তো রাজনীতি করে না তবু কেন প্রাণ দিতে হলো’

লোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন বাড়িয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি রপ্তানির বাজার তৈরিতে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   রাজশাহীর সাফিনা পার্কে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশন (ভুমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, আহবায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুরুজ, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সু-প্রভাত মন্ডল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণত সম্পাদক তরিকুল ইসলাম তফিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST