২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পান তিনি। অন্য কক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল নগণ্য। এ নিয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি মন্ত্রী।

নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে আকাশপথে রাজশাহী আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশে বিড়ালদহ কলেজ দেখে সেখানে আকস্মিক পরিদর্শনে যান। কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেন তিনি। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

একটি শ্রেণিকক্ষে গিয়ে এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ ওই শিক্ষক জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে। তাঁদের মোট শিক্ষার্থী ১৫ জন। মন্ত্রী জানতে চান, অন্য ছাত্রীরা আসে না কেন? জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ শিক্ষার্থীরা কেন কলেজে আসে না, জানতে চাইলে ওই শিক্ষক কোনো উত্তর দেননি।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ সময় আরেক শিক্ষক বলেন, অন্য শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন। তবে কলেজের অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’

জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে থাকে। শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহার কথা স্বীকার করে ওই শিক্ষক বলেন, তাঁদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, তাঁদের কলেজে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্রী উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ   হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

অধ্যক্ষ বলেন, ‘আমার কলেজটা মহাসড়কের পাশে। এদিক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী মহোদয় হঠাৎ করে কলেজে ঢুকে পড়েছেন। বের হয়ে দেখি গোটা চল্লিশেক গাড়ি। মন্ত্রী নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত উঠে প্রতিটি শ্রেণিকক্ষ দেখেছেন। ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজে অবস্থান করেছেন। এরপর নাটোরের অনুষ্ঠানে চলে গেছেন।’

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আনতে তাঁরা বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হচ্ছেন না। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি পরিস্থিতি নজরদারিতে রাখার জন্য তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

১

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

৬

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

৭

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

৮

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

৯

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১০

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১১

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১২

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১৩

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৪

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৫

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১৬

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

১৯

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST