স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে। এসব অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কাটাখালী থানা পুলিশ রাজশাহী নগরীর চক কাপাশিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোসা. মলি বেগম (৪০) ও মো. আক্তার হোসেন (৫৩)-কে গ্রেপ্তার করে। মলি বেগম রাজশাহী জেলার চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মৃত গমির উদ্দিনের মেয়ে ও মো. শামীনুর রহমানের স্ত্রী। অপরদিকে, আক্তার হোসেন একই গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে। এ সময় কাটাখালী থানার চক কাপাশিয়া কুশিপাড়া গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে মো. ইয়াকুব আলী (৬৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানকালে মলি বেগমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল (ঋধরৎফুষ) সিরাপ এবং আক্তার হোসেনের হেফাজত থেকে সেবনের উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্তার হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হলে চিকিৎসক তাঁকে উৎঁম অনঁংব হিসেবে মতামত প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মলি বেগম ও পলাতক ইয়াকুব আলী পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। উল্লেখ্য, পলাতক ইয়াকুব আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ১টি এবং আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ জোতরাবন গ্রামে অভিযান পরিচালনা করে শিতলাই সরকারপাড়া গ্রামের মো. জাকারিয়া বাবুর ছেলে মো. রাকিবুল (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া একই দিন সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. জাহাঙ্গীর আলম কালুর ছেলে মো. মারুফ সরকার পিয়াস (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার হড়গ্রাম (নিউ মার্কেট) বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সেন্টু হোসেন (৩৮) এবং রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া (পার্কের গেট) গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাশেদ (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সেন্টু হোসেনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST