২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

গ্রেফতারকৃত সাবেক স্বামী আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড

ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

২

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

৫

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

৬

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

৮

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

৯

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১০

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১১

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১২

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৩

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১৬

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১৭

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

১৮

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১৯

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST