১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

বর্ষা ও অনন্ত জলিল : ছবি সংগ্রহ

অনলাইন ডেস্ক : নায়ক-নায়িকার পরিচয়ের বাইরে ব্যবসায়ী হিসেবেও পরিচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনায় তারা। সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ তাদের বিলাসী জীবনযাপন ও সিনেমায় বিনিয়োগের প্রসঙ্গ টেনে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা জানাচ্ছেন।

এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল ও বর্ষা। পৃথক ফেসবুক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন বর্ষা; পরিবারের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

নিজের পোস্টে কোরআন-এর দুটি আয়াত উল্লেখ করে অনন্ত জলিল লিখেছেন, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি; আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত। লিখেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

পাশাপাশি যারা সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে অনন্ত লেখেন, ‘যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি—যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

অন্যদিকে, বর্ষার পোস্টে উঠে এসেছে ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল সময়ের প্রসঙ্গ। তিনি লিখেছেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুনঃ   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

অনন্ত ও পরিবারের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়। স্বামী, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

দেশের প্রতিটি মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকতের জন্যও দোয়া করেছেন বর্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST