১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

স্টাফ রিপোর্টার : তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে চালপ্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিএনপি’র নির্বাচনি ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। সরকারের অন্যতম অগ্রাধিকার হলো নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ   রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) চাল বিক্রি করা হবে। সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ   রাবিতে পোষ্য কোটার ‘কবর’ দিলেন শিক্ষার্থীরা

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST