২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অভিজ্ঞতা নিয়ে রাজশাহী সিটি পরিদর্শনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর প্রশিক্ষণ কোর্সে পারস্পরিক শিখন কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণ রাজশাহী সিটি কর্পোরেশন সফরে এসেছেন। সফরের প্রথম দিন তাঁদের অংশগ্রহণে সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে। দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া সিটি কর্পোরেশনগুলোতে বরাদ্দও পূর্বের তুলনায় বেড়েছে। প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার একটি বৃহৎ অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের কাজ চলমান। নগরীর রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। রাজশাহী সারাদেশে পরিচ্ছন্ন, সবুব ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। এই নগরীর সুনাম দেশের সীমনা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নগরবাসীর সহযোগিতায় সকলের আন্তরিক প্রচেষ্টায় এটি অর্জন সম্ভব হয়েছে। এই সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

আরও পড়ুনঃ   কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর পুড়বে সুন্দরবন

তিনি বলেন, আমাদের রাজস্ব আয় কম। সীমিত সম্পদের মধ্যেও আমরা উন্নয়ন করে দেখাতে পেরেছি। রাজস্ব আয় বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন চারগুন বৃদ্ধির কাজ চলমান রয়েছে। বর্ধিত এলাকায় উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শফিকুল ইসলাম বলেন, রাজশাহীতে না আসলে বুঝতে পারতাম না এই নগরী এতো সুন্দর। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। রাজশাহীতে এসে বিদেশের স্বাদ পেয়েছি। একটি শহরকে কত সুন্দর করে গড়া যায়, এখানে না আসলে বুঝতে পারতাম না। রাজশাহী গ্রিনসিটি, ক্লিনসিটি। আমাদের সিটিকে আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি। রাজশাহী এসে যে অভিজ্ঞতা অর্জন করলাম, সেটিকে কাজে লাগিয়ে আমরা ময়মনসিংহ সিটি গড়বো।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ময়মনসিংহের কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শফিকুল ইসলাম, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, এনআইএলজির উপ-পরিচালক খন্দকার মোঃ মাহবুবুর রহমান। মঞ্চে উপবিস্ট ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ রোকশানা শিরীন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, রাসিকের সকল কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সাফল্যের বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

উল্লেখ্য, সফরের অংশ হিসেবে মঙ্গলবার ও আগামীকাল বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের নগরী বিভিন্ন সড়কে রাতের আলোকায়ন, রাত্রীকালীন আবর্জনা অপসারণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST