১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাটোর জেলার দত্তপাড়ায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নাটোর সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নেয়ামুল হাসান দ্বীপ, নাটোর সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী খানম এবং রুম টু রিডের ডেপুটি ম্যানেজার আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মোটরসাইকেল- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। শুভেচ্ছা বক্তব্য দেন দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার সরকার।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া নিরাপদ খাদ্য গ্রহণ, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও সচেতন ব্যবহার, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা প্রদান এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেঅভিভাবকদের আরও দায়িত্বশীলভূমিকাপালনের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

সম্প্রতি ডেঙ্গুর বিস্তার সম্পর্কে বক্তাগণ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কোথাওপানিজমতে দেওয়াযাবেনা এবং এ বিষয়ে পরিবারের প্রত্যেকসদস্যকে সচেতনহতেহবে। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বক্তাগণ আরও বলেন, একটি সচেতন, শিক্ষিত ও দায়িত্বশীল পরিবার গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নেও নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা

১

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

৪

বাঘায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

৫

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

৬

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

৭

বাঘার ঐতিহাসিক দিঘিতে গোসল করতে নেমে নারীর মৃত্যু

৮

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

৯

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

১০

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১১

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

১২

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

১৩

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

১৪

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৫

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

১৬

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

১৭

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৮

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

২০

Design & Developed by: BD IT HOST