৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশেই চায়ের দোকান।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশেই চলছে মাদকের কারবার। চায়ের দোকানের আড়ালে বিক্রি হচ্ছে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনেরমাদক। কার্যালয়ের আশপাশে মাদক সেবনের চিত্রও নিয়মিত। ড্রেনগুলোয় চোখ দিলেই মিলছে ফেনসিডিলের খালি বোতল।

সম্প্রতি ডিসি অফিসের পাশের একটি চায়ের দোকান থেকে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দোকানিকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা। তবে ওই দোকানি গ্রেপ্তার হলেও বন্ধ হয়নি মাদকের কারবার।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হোসেন (৩৭)। ডিসি অফিসের পাশেই একটি চায়ের দোকান চালান তিনি। চায়ের দোকানের আড়ালে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রি করতেন জাকির। তাঁর বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামে। বাবার নাম শামিম শেখ।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁর দোকানটির দূরত্ব বড়জোর ২০০ গজ। গত ১ নভেম্বর ওই দোকান থেকেই ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সাব রেজিস্ট্রারের কার্যালয়ের পশ্চিম দেয়াল ঘেঁষে টিনশেডের দোকানটি অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে এর অবস্থান। কিছুটা দূরেই রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন জাকির। এর আগেও একবার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সাবরেজিস্ট্রারের কার্যালয়ের পশ্চিম পাশে টিনশেডের একতলা একটি ভবন। সেখানে রয়েছে তিনটি দোকান। প্রথম দোকানটিতে স্ট্যাম্প বিক্রি করা হয়। মাঝের দোকানটি জাকিরের চায়ের দোকান। শেষেরটিতে কয়েকজনের ব্যক্তিগত চেম্বার।

এর পাশের গলিতে সাবরেজিস্ট্রারের কার্যালয়সংলগ্ন আরেকটি চায়ের দোকান রয়েছে। দুলাল নামের এক ব্যক্তি দোকানটি পরিচালনা করেন। দোকানের পাশ দিয়ে যাওয়া ড্রেনে পড়ে আছে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল। স্থানীয়দের ভাষ্য, সেখানে দিন-রাত মাদক সেবন চলে।

কয়েকজন দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, একতলা টিনশেডের ভবনটি জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে বলে তাঁরা জানেন। তাঁদের অভিযোগ, এসব দোকান ও চেম্বার ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। চায়ের দোকানি জাকিরের নেতৃত্বে সেখানে মাদকের কারবার চলত।

আরও পড়ুনঃ   মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

তাঁরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এত কাছে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও নিয়মিত হয় না বলে তাঁদের অভিযোগ। জাকির গ্রেপ্তার হলেও ওই এলাকায় মাদকের কারবার বন্ধ হয়নি। এখনো কয়েকজন এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে দাবি তাঁদের।

জাকির কারাগারে থাকলেও খোলা রয়েছে তাঁর চায়ের দোকান। রোববার সেখানে কর্মচারীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর ভাতিজা মো. আশিক। তাঁরা জানান, জাকির কারাগারে থাকায় তাঁরাই দোকানটি পরিচালনা করছেন। জাকির ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলেও স্বীকার করেন তাঁরা। তাঁদের দাবি, দোকানটি জেলা প্রশাসকের কার্যালয় থেকেই ভাড়া নেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো দোকান ভাড়া দেওয়া হয়নি। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরেজমিনে বিষয়গুলো দেখে আসতে বলবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৩

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

৪

পুঠিয়ায় জমি দখল ও বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ

৫

৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৬

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা

৭

নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ২ মাসের কারাদণ্ড

৯

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

১১

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

১২

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

১৩

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

১৪

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

১৫

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

১৬

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

১৭

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১৯

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST