২৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়। ঐ শিশু গতকাল ২৬ মে ২০২৪ কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু বুদ্ধি প্রতিবন্ধী ফাইমা (১০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া গ্রামের মো: ফারুকের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, ফাইমা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় বসবাস করে। গতকাল ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় ফাইমা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদে এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে : ভাঙ্গায় ডেপুটি স্পিকার

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে থানার সকল টহল টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা রাতভর শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষ সকাল সাড়ে ৭ টায় এসআই মো: মিজানুর রহমান ও তার টিম ফাইমাকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় হতে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   স্বর্ণের দাম পৌঁছালো নতুন রেকর্ডে, বেড়েছে রুপার দামও

শিশু ফাইমাকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST