২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা নিজের হাতেই বাবার মুখে তুলে দেয় খাবার।

অনলাইন ডেস্ক : বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। বাবাকে এভাবে বাঁধা অবস্থায় দেখে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর নিজের হাতেই বাবার মুখে তুলে দেয় খাবার।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এমন একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই মেয়েটির বাবার প্রতি মমতার প্রশংসা করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
সারারাত বাবার কোনো খোঁজ না পেয়ে শনিবার সকালে তাকে দেখতে বাজারে ছুটে আসে মেয়েটি। সেখানে ক্ষুধার্ত বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে তার জন্য রুটি ও চা কিনে আনে। পরে সবার সামনেই বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় সে।

আরও পড়ুনঃ   টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারের হাতছানি বাংলাদেশের সামনে

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে মেয়ে রুটি তুলে দিচ্ছে।

 

প্রতক্ষদর্শীরা বলেন, বাবাকে ওই অবস্থায় দেখে মেয়েটি ছুটে আসে। পরে খাবার এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। বাবা-মেয়ের এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি ছোট্ট মেয়েটির যে মমতা দেখা গেছে, তা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

জানা গেছে, বাজার ব্যবসায়ীরা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জানতে পেরেছি স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST