২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

স্টাফ রিপোর্টার : ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে গ্রাহকদের দ্রুত ও সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) ও Bangla QR সেবা চালু করা হয়েছে। ফলে রাকাবের গ্রাহকেরা অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের পাশাপাশি Bangla QR ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ, আইসিটি সিস্টেম বিভাগ ও আইসিটি অপারেশন বিভাগের কর্মকর্তাগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ৪১৯ টন পেঁয়াজ

ব্যাংক কর্মকর্তারা জানান, এনপিএসবি (NPSB) সুবিধা চালুর ফলে রাকাবের গ্রাহকেরা এখন খুব সহজেই অন্য যেকোনো ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি, রাকাবের নিজস্ব ই-ব্যাংকিং অ্যাপ (e-Banking App) ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বিভিন্ন দোকান, সুপারশপ ও ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি কেনাকাটার বিল পরিশোধ করা যাবে।
ব্যাংকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ দুটি ডিজিটাল সেবা চালুর ফলে গ্রাহকদের আর কষ্ট করে ব্যাংক শাখায় যেতে হবে না। সাপ্তাহিক ছুটির দিনসহ বছরের ৩৬৫ দিনই যেকোনো স্থান থেকে গ্রাহকেরা নিরাপদ ও বিরামহীন এই ব্যাংকিং লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ   এত বছর মিছিলে লোক খুঁজে পাইনি, এখন মঞ্চেই জায়গা পাওয়া যায় না

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST