
স্টাফ রিপোর্টার : সাহসিকতা, পেশাদারিত্ব, সৃজনশীলতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকে ভূষিত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়েছে।
এ মর্যাদাপূর্ণ অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার, ফোর্স ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পক্ষ থেকে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সম্মাননা শুধু পুলিশ কমিশনারের ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও মর্যাদার বিষয়। ইউনিট প্রধান হিসেবে তাঁর এ অর্জনের মধ্য দিয়ে জননিরাপত্তা ও জনসেবায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST