২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার আসামী বিপ্লব গ্রেফতার

​থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাকইল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১১

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১২

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৩

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৫

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৬

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৭

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৮

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৯

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

২০

Design & Developed by: BD IT HOST