১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ গেট থেকে এই মশাল মিছিলটি শুরু হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধের দাবিতে এবং গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার ফিরিয়ে আনার দাবিতে এক বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ গেট থেকে এই মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি এবং বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সদস্য সানমুন মধু এবং সুমন আলীসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে আলাদা ইউনিট

সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন ভোগান্তির চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো:
গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধ করে গণবিরোধী প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করতে হবে।পূর্বের ন্যায় পোস্টপেইড মিটার ফিরিয়ে দিতে হবে।সাশ্রয়ী মূল্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের : দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা

বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের সকল প্রকার তৎপরতা বন্ধ করতে হবে।বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান নিশ্চিত করতে হবে।বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়েরকৃত সকল হয়রানি ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের পকেট কাটার এই প্রিপেইড মিটার পদ্ধতি বাতিল করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST