১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

আজ দুপুরে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে।

উপদেষ্টা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবদিকদের ব্রিফকালে এ কথা বলেন।

ডাঃ জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। তবে দল সমর্থিত প্রার্থী থাকবে। ফলে এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে-এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের তারিখ ঠিক করা হবে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনার ভিত্তিতে। তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সাথে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন নিয়ে সংশয়ের কিছু নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   রাবিতে ‘জুলাই-২৪ কর্নার’ উদ্বোধন

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ রায়ের সাথে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই। সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন মামলায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনতে চায় সরকার। ভারতে পালিয়ে থাকা আসামিদের সে দেশের সরকার ফেরত দেবে বলে আশা করেন ডাঃ জাহেদ উর রহমান । তিনি বলেন, এটাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সহজীকরণের অন্যতম শর্ত ।

ডেঙ্গু প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ যথেষ্ট সচেতন না হলে এ সঙ্কট সমাধান সহজ হবে না।

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতেও সরকার কাজ করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। চলতি মাসের প্রথম ১৩ দিনে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসি (TGTDPLC)-এর নিজস্ব জনবল দ্বারা ৭৪ টি ও মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ টি অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১১১৯ টি আবাসিক, ০৬ টি বানিজ্যিক ও ১০ টি শিল্প সংযোগ বিচ্ছিন্ন এবং ৪১০৯ ফুট পাইপ উচ্ছেদ করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ১১,৩২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩৭৪টি অভিযান পরিচালনা করে ২৫৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এক্ষেত্রে মামলা করা হয়েছে ৫৭টি ও জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৮২ লাখ। এসব অভিযান চলবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ   জুলাই-আগস্টে নিহত ১০৫ শিশুর প্রত্যেক পরিবার পাবে ৫০ হাজার টাকা

অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (তথ্য ও গণযোগাযোগ) ড. মোঃ আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১০

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৩

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৫

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

১৬

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

১৮

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

১৯

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

২০

Design & Developed by: BD IT HOST