৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

বুধবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে নগরীর ৩০টি ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা নগরীর ৩০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

লিফলেটে এডিস মশার বিস্তার রোধে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, কনটেইনার, টিনের কৌটা, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া দিনে ও রাতে বিশ্রাম কিংবা ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী মা, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লিফলেটে আরও বলা হয়েছে, ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।

গোরহাঙ্গা এলাকায় লিফলেট বিতরণকালে ১৩নং ওয়ার্ডের সচিব সারওয়ার আলম, স্বাস্থ্য টীম লিডার তালাত মাহমুদ, স্বাস্থ্য সহকারী সুলতানা পারভীন, শাপলা সাহাদ, ফরিদা ইয়াসমিন, আফিয়া ফাহমিদা, অফিস সহকারী আসাদুল, তেরখাদিয়া এলাকায় লিফলেট বিতরণকালে ১৪নং ওয়ার্ডের সচিব জমসেদ আলী, টীম লিডার রুহুল কুদ্দুস, স্বাস্থ্য সহকারীগণ এবং স্ব-স্ব ওয়ার্ডে ওয়ার্ড সচিব, টিম লিডার, স্বাস্থ্যসহকারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১১

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৪

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৫

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৬

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৭

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৮

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

২০

Design & Developed by: BD IT HOST