৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ফুরসত পেলেই প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। আর সেই ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে ভুলেন না ভক্তদের সঙ্গে। এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটি কাটানোর আমেজে ও ফুরফুরে মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুল পাড়ে ও বারান্দায় ফুরফুরে মেজাজে পোজ দিতে দেখা গেছে।

আরও পড়ুনঃ   বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

তার পরনে রয়েছে হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের নজরকাড়া লং গাউন, যার হাতা ও গলায় চমৎকার সূচিকর্মের কাজ করা। পেছনে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দীঘির স্নিগ্ধ উপস্থিতি ও মিষ্টি হাসি সহজেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোর ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না থাকলেও তার প্রাণবন্ত ভঙ্গিই জানান দিচ্ছে কক্সবাজারের মনোরম পরিবেশ বেশ উপভোগ করছেন তিনি। কোনো ছবিতে তিনি মিষ্টি হাসিতে ফ্রেমবন্দী হয়েছেন, আবার কোনোটিতে মৃদু বাতাসে চুলে হাত বুলিয়ে পাহাড় ও প্রকৃতির ছোঁয়া অনুভব করছেন।

আরও পড়ুনঃ   তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাচোলে আনন্দ মিছিল অনুষ্ঠিত

দীঘির এই নতুন লুকের ছবিগুলো পোস্ট হতেই কমেন্টবক্সে উপচে পড়ছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও প্রশংসা। দীঘির রূপ ও ব্যক্তিত্বের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘তুমি মানুষটাও যেমন সুন্দরী, তোমার ব্যবহারটাও ততটাই সুন্দর! সত্যি তুমি অসাধারণ।’ আরেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST