৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে সুতি জালের বাঁশের বাঁধ নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বাঁশের বাঁধ ভেঙে ফেলার পাশাপাশি অবৈধ সুতি জাল বিনষ্ট করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আরও পড়ুনঃ   নওগাঁয় ১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, মহব্বতপুর খন্দকারপাড়া এলাকায় কতিপয় অজ্ঞাত ব্যক্তি নদীর গতিপথ রোধ করে সুতি জাল ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করেছেন। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।

নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে ওই স্থানে নির্মিত বাঁশের বাঁধ ভেঙে ফেলা হয় এবং ব্যবহৃত সুতি জাল বিনষ্ট করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিচারক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অভিযানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, বাগমারা থানার এসআই হাবিবসহ পুলিশের সদস্যরা। স্থানীয়রা জানান, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে এ ধরনের অবৈধ বাঁধ ও জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST