৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক।

স্টাফ রিপোর্টার : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোকবার্তায় জেলা পরিষদের প্রশাসক বলেন, ড. এম. এনামুল হকের মৃত্যুতে দেশ একজন মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইজিপি হিসেবে তাঁর কর্মজীবনের অবদান দেশের পুলিশ প্রশাসনে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ   পত্নীতলায় সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিনি আরও বলেন, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান হিসেবে ড. এম. এনামুল হক নিজ কর্মগুণে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীবাসী একজন গুণী ও কৃতী সন্তানকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদানের জন্য দোয়া করেন।

আরও পড়ুনঃ   চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: জামায়াত আমির

উল্লেখ্য, ড. এম. এনামুল হক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। তাঁর আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। সোমবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে ড. এম. এনামুল হকের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST