১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও মননশীল বিকাশে শিক্ষক-অভিভাবক সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুকে খেলাধুলার সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশের হাল তোমাদেরই ধরতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আগামীতে মেয়র শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেয়র শিক্ষা পদক প্রদান করা হবে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শহিদ জিয়া শিশু পার্কের উন্নয়ন করা হবে।

আরও পড়ুনঃ   চারঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ

রাসিক প্রশাসক আরও বলেন, এ মহানগরীকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দয়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবুজ নগরীকে আরও সবুজ করতে প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর আরোপ করা হবে শুল্ক

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সচিব মো. ইয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী এবং পিনাকল স্টাডি হোমের সভাপতি ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগর সচিব মো. ফারুক হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST