১৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শিক্ষার্থী আতিকুল হাসানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় কারাতে ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থী মোঃ আতিকুল হাসানের ঢাকা পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে রাজশাহী জেলা পরিষদ।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শিক্ষার্থী আতিকুল হাসানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে নাটোর ও পুঠিয়ায় মতবিনিময় সভা

আতিকুল রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর কারাতে প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তবে প্রয়োজনীয় কারাতে কিট কেনার সামর্থ্য না থাকায় তিনি আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানার পর জেলা পরিষদের প্রশাসক তার ঢাকা পর্যায়ের অংশগ্রহণ ও প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করেন।

আরও পড়ুনঃ   নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আতিকুলের মতো ক্রীড়াবান্ধব শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আশা করি সে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে রাজশাহী তথা বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST