
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ হয়েছে। আজ বুধবার প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের সভাপতিদ্বয়, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগম, সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ২৫টি দল অংশ নেয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST