৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

দীর্ঘ দুই যুগেও নির্মাণ হয়নি পুঠিয়া পৌরসভার ভবন, ভাড়া বাড়িতেই চলছে কার্যক্রম

রাজশাহীর পুঠিয়ার বাসা ভাড়া নেওয়া পৌরসভা ভবন।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : ২০০১ সালে গঠনের পর দীর্ঘ দুই যুগ (২৫ বছর) পেরিয়ে গেলেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর পুঠিয়া পৌরসভা। সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং অর্থ তছরুপের অভিযোগে থমকে আছে এর স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ। ফলে বাধ্য হয়ে একটি ভাড়া করা সংকীর্ণ ভবনে চলছে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম, যার দরুন চরম ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকেরা।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০০১ সালে পুঠিয়া পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন প্রশাসক দিয়ে এর কার্যক্রম চালানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৬ সালে প্রথমবারের মতো এবং ২০২০ সালে দ্বিতীয়বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

এর আগে, ২০০৭ সালে পৌর ভবন নির্মাণের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই কাজ আর এগোয়নি। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মচারী জানান, বিগত দুই মেয়রের আমলে ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকা তছরুপ করা হয়েছে। বর্তমানে তহবিল তলানিতে ঠেকে মাত্র ১৬ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে, যা একটি পূর্ণাঙ্গ পৌর ভবন নির্মাণের জন্য একেবারেই অপ্রতুল।

আরও পড়ুনঃ   সিলেটে বজ্রপাতে কিশোরসহ নিহত ২

বর্তমানে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলেও বিপুল পরিমাণ ঋণের দায় নিয়ে চলছে পৌরসভার কার্যক্রম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST