২৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

মোহনপুর কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারি নায়েব আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আজ সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৮ জুন রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াবা ও জাল টাকা মজুদ রাখা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা : শিলাস্তির পর তানভীরের দায় স্বীকার

অভিযানকালে জনৈক মো. শহীদুল্লাহর লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষ থেকে মোহনপুর উপজেলার বাসিন্দা মো. নায়েব আলী (৪৩)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) কৌশলে পালিয়ে যান।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলীর হেফাজত থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক : ভূমিমন্ত্রী

র‌্যাবের দাবি, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার নায়েব আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST