১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পরিবারের ২৬ জনকে মাঠে রেখে চেন্নাইয়ের বিপক্ষে খেলছেন কার্তিক

অনলাইন ডেস্ক : এবারের আইপিএল শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন দীনেশ কার্তিক। তিনি ধরেই নিয়েছিলেন গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল বলেই তার ক্যারিয়ারটা আরেকটু লম্বা হচ্ছে।

বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২১৮ রান করেছিল। চেন্নাই যদি ২০১ রানও করতে পারতো অর্থাৎ ১৮ রানের চেয়ে কম ব্যবধানে হারতো তাহলে প্লে অফে চলে যেতো গায়কোয়াড়ের দল। তবে সেটা পারেনি তারা। ফলে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পা রেখেছে বেঙ্গালুরু।

আরও পড়ুনঃ   পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

কার্তিক বলেন, ‘সবাই খুব ভালো খেলেছে। অসাধারণ প্রচেষ্টা। সত্যি বলতে প্রথম আট ম্যাচের সাতটা হারার পর চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। চেয়েছিলাম পরিবারের সকলের সামনে শেষ ম্যাচ খেলতে। পরিবারের ২৬জনকে এই ম্যাচ দেখতে আসার অনুরোধ করেছিলাম। আমি আর খেলব না শুনে বিরাট কোহলির মনও খারাপ ছিল। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, ক্রিকেটার হিসেবে শেষ দিন এটাই। সবাইকে বিদায় জানাতে হবে। কিন্তু দলের সবাই বোধহয় অন্য রকম ভেবেছিল। চেয়েছিল আমি আরও কয়েকটা ম্যাচ খেলে অবসর নিই।’’

আরও পড়ুনঃ   ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ

চেন্নাইয়ের বিপক্ষে জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কার্তিক বলেছেন, ‘আমার কাছে এই দিনটা একটু আলাদা হয়ে থাকবে। কারণ আমি যেটা ভেবেছিলাম, প্রায় সব কিছুই তার বিরুদ্ধে গেছে। ভালোই হয়েছে। আমরা দল হিসেবে ঠিক কেমন, সেটা মাঠে প্রমাণ করতে পেরেছি। আমাদের দলের এই যাত্রাটা মনে রাখার মতোই।’

কার্তিক খুশি তার ক্রিকেটজীবন আরও একটু দীর্ঘ হওয়ায়। অবশ্য না হলেও ক্রিকেটার হিসেবে আক্ষেপ থাকত না বলে জানিয়েছেন তিনি। সব দিক ভেবে এখনই অবসর নেওয়া উচিত বলে মনে হয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST