৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট প্রতিনিধি : জেলার কালাই উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থী সহ কমপক্ষে ৯জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে প্রার্থী শেখ শাহাঙ্গীর আলম, শেখ হাবিবুর রহমান, মিথুন মণ্ডল, ইউসুফ আলী, সাদিক হোসেন, মুনছুর রহমান, জুয়েল রানা, রশিদুল ইসলাম ও রানা মিয়া রয়েছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির ৪জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছিল। নির্বাচনে আনিছুর রহমান ও শেখ শাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুটি প্যানেলের ৮ জন এবং ১জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। মোট ভোটার ছিলেন ৩৪০ জন।

আরও পড়ুনঃ   পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ভোট গ্রহণের একপর্যায় লাইনে দাঁড়ানো এক ভোটারের সাথে কথা বলা নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ছাইদুর রহমান বলেন, দুই পক্ষই স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার দাবি, এ ঘটনা পূর্বপরিকল্পিত এবং নির্বাচন ছিল কেবল উপলক্ষ।

প্রার্থী শেখ শাহাঙ্গীর আলম অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন বাইরে থেকে লোক এনে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান অভিযোগ পুরপুরি অস্বীকার করে বলেন, তার পক্ষের লোকজনও হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ   মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনা কেন্দ্রের বাইরে ঘটেছে। ভোট গ্রহণ বন্ধ না করে নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST