৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (৫ জুন) পাবনা বিসিক শিল্পনগরীস্থ স্কয়ার সম্মেলন কক্ষে শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। -পিআইডি

স্টাফ রিপোর্টার : বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দেশের শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যবসায়ীদের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যাবসা সহজীকরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, পাবনা জেলায় দ্রুততম সময়ের মধ্যে আরও একটি নতুন বিসিক শিল্পনগরী স্থাপন করা হবে।

শুক্রবার (৫ জুন) পাবনা বিসিক শিল্প নগরীস্থ স্কয়ার গ্রুপের সম্মেলন কক্ষে বিসিক শিল্প নগরীর শিল্প উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মুক্তাদির জানান, বিদ্যমান শিল্পনগরীগুলোতে রাস্তাঘাট প্রশস্ত করা, বাউন্ডারি দেওয়াল নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলতি বছর থেকেই কাজ শুরু করা হবে। এ লক্ষ্যে তিনি বিসিক চেয়ারম্যানকে দ্রুত বাজেট ও সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ   ডিএমপির ১৮ থানার ওসিকে ঢাকার বাইরে বদলি

শিল্প প্লটের মূল্য ও আনুষঙ্গিক খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে প্লট উন্নয়নের কারণে সংশ্লিষ্ট খরচ কিছুটা বৃদ্ধি পায়, যা জমির মূল দামের ওপর প্রভাব ফেলে। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে জমির দাম পর্যালোচনার আশ্বাস দেন তিনি। এছাড়াও শিল্প প্লট হস্তান্তর ফি এবং অন্যান্য ফি’র ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো প্রকার স্বস্তি বা ‘রিলিফ’ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা, যাতে তারা নির্বিঘ্নে ব্যাবসা পরিচালনা করতে পারেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। পাবনার প্রস্তাবিত নতুন শিল্পনগরীটি এই অঞ্চলের শিল্পায়নে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, বিসিকের রাজশাহী এবং রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, পাবনা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শামীম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনূর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিসিকের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST