৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার : “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম।

আরও পড়ুনঃ   ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “তামাক ও নিকোটিনের আসক্তি বর্তমান সময়ের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়। এ ধরনের প্রলোভনের মুখোশ উন্মোচন করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   শীর্ষে থেকে বড়দিনে আর্সেনাল, দুর্ভাগ্যের শিকে কি ছিঁড়বে?

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, “তামাক সেবনের ফলে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতাসহ অসংখ্য প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। শুধু ধূমপায়ী নয়, পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST