৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করেন শ্যামপুরবাসী।

আরিফুল ইসলাম : সাবেক সংসদ সদস্য মরহুম আয়েন উদ্দীন (এডভোকেট)-এর সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এমপি-কে তাঁর নিজ জন্মভূমি শ্যামপুরে শ্যামপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, শিক্ষাবিদ, তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা মাহমুদা হাবিবা এমপির রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, তিনি জাতীয় সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাবেন এবং এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুনঃ   চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: জামায়াত আমির

সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামপুরবাসী তাঁদের প্রিয় কৃতী সন্তানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় উপস্থিত জনতা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

এর আগে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এবং রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

আরও পড়ুনঃ   শরীয়তপুরে রাতের অন্ধকারে আ.লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

উল্লেক্ষ যে, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ মোশাররফ হোসেন মুক্তার এবং সার্বিক সহযোগিতা করেন শ্যামপুরবাসী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST