১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : সিনেমাঙ্গনে শুরুটা সকলের জন্যই সুখকর হয় না। সাফল্যে কিংবা জনপ্রিয়তা ধরা দেওয়ার আগে কঠিন সব মুহূর্ত, প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তারকাদের। যার অধিকাংশই উঠে আসে তাদের অতীত অভিজ্ঞতার গল্পে।

সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার গল্প শোনালেন হলিউডের জনপ্রিয় ও অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অ্যান সাফল্যের মুখ তো দেখেছেন, তবে অভিনয় জগতে প্রবেশের গল্পটা মোটেও সহজ ছিল না তার জন্য।

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন অ্যান। সেই স্বপ্নপূরণে ছুটেছেন অবিরাম। তবে এই অবিরাম ছুটে চলার পথে অস্বস্তিকর অনেক অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল একসঙ্গে ১০ জনকে চুমু খাওয়ার মতো অগ্নিপরীক্ষা!

আরও পড়ুনঃ   উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ


সেটাও ঘটেছিল অভিনেত্রী হিসেবে তার প্রথম অডিশনে। ২০০০ সালে একটি অডিশন দেওয়ার সময় ১০ জনকে চুমু খেতে বলা হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি ভি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অডিশনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অ্যান।

তিনি বলেন, ‘২০০০ সালে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে। অন স্ক্রিন সম্পর্কের রসায়ন কেমন হবে সেই পরীক্ষা করার জন্য একদিনে ১০ জনকে চুমু খেতে বলা হয়েছিল আমাকে! বলা হয়েছিল ১০ জন আসবে। তাদের মধ্যে থেকে চূড়ান্ত করা হবে। তুমি নতুন সম্পর্ক তৈরি করতে প্রস্তুত?’

অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের এই প্রস্তাব খুবই খারাপ লেগেছিল। তবে কাজের স্বার্থে সবটাই করতে হয়েছিল। অভিনেত্রী মনে করেন, অডিশনে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হতে পারে না।

আরও পড়ুনঃ   হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামে

অ্যান হ্যাথাওয়ের ভাষায়, ‘আমি অবাক হয়েছি পরিচালকের এই দাবি শুনে। এক মুহুর্তের জন্য আমি অনুভব করলাম যে হয়তো আমার সাথে কিছু ভুল হচ্ছে। বিষয়টি নিয়ে আমি মোটেও উচ্ছ্বসিত ছিলাম না।

বেশ খারাপ লাগছিল আমার। তবে এমন একটা ভান করেছিলাম যেন সকলে ভাবে আমি দৃশ্যটি করতে আগ্রহী। খুব কঠিন একটা সময় কাটিয়েছি আমি।’

সদ্যই মুক্তি পেয়েছে অ্যানের ‘দ্য আইডিয়া অফ ইউ।’ এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। যেখানে সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান। সিনেমাটি ২ মে থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST