১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ম্রুণালের চরম আপত্তিকর মন্তব্যের জবাব দিলেন বিপাশা

অনলাইন ডেস্ক : গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও।

যেখানে ম্রুণালকে শোনা যায় বলতে—“তুমি কি এমন মেয়েকে বিয়ে করবে, যার মধ্যে পৌরুষত্ব বেশি রয়েছে, যার শরীর সাজানো থরে থরে মাংসপেশিতে? তাহলে গিয়ে বিয়ে করো বিপাশাকে। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো! ঠিক আছে?”

বুধবার (১৩ আগস্ট) বিপাশা বসু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করলেন এক রহস্যময় পোস্ট—যেটা অনেকেরই মতে সরাসরি জবাব না হলেও তা হচ্ছে ম্রুণালের মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট ও পাল্টা জবাব।

আরও পড়ুনঃ   শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস!

বিপাশার স্টোরিতে লেখা ছিল—“শক্তিশালী নারীরা একে অন্যের হাত ধরে উন্নতিসাধন করে।”

শুধু তাই নয়, ক্যাপশনে তিনি আরও যোগ করলেন—“সুন্দরী মহিলারা, পেশি গড়ো। আমাদের শক্তিশালী হওয়া উচিত। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সুগঠিত পেশি থাকা অত্যন্ত জরুরি! তাই এই পুরনো ধারণা ভেঙে দাও যে, মেয়েরা শক্তিশালী বা অ্যাথলেটিক দেখাবে না।”

যদিও বিপাশা কোথাও ম্রুণালের নাম উল্লেখ করেননি, স্টোরির শেষে লিখলেন—“নিজেকে ভালোবাসুন। ”

কাজের দিক থেকে, সম্প্রতি ম্রুণালকে দেখা গেছে ‘সান অফ সর্দার ২’-এ। অজয় দেবগনের এই কমেডি ছবি মুক্তি পায় গত ১ আগস্ট। তবে বক্স অফিসে ছবিটি সাড়া ফেলতে পারেনি।

আরও পড়ুনঃ   শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ঊর্বশী

সামনে রয়েছে ‘ডাকুইট: আ লাভ স্টোরি’ এবং ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, যেখানে আছেন বরুণ ধওয়ান ও পূজা হেগড়ে।

অন্যদিকে, বিপাশাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে। তারপর থেকে অভিনয়ে বিরতি নিয়ে তিনি মন দিয়েছেন পরিবার ও মাতৃত্বে। ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে, আর ২০২২-এ জন্ম নিয়েছে তাদের কন্যা দেবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST